ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের ২৮ রাজ্যে ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাসের হানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। সোমবার (৭ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, দেশের ২৮টি রাজ্যে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা ২৮ হাজার ২৫২ জনের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ শনাক্ত করেছি।

তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মধ্যে ২৪ হাজার ৩৭০ জনের (৮৬ শতাংশ) করোনা সংক্রমিত হওয়ার রেকর্ড আছে। এছাড়া ৬২ দশমিক ৩ শতাংশ বা ১৭ হাজার ৬০১ জনের ডায়াবেটিস।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। এই রাজ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৪৮৬ জনের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। এরপরে ৫ হাজার ৪৮৬ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী আছে গুজরাটে। এর পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, কর্নাটক, দিল্লি ও অন্ধ্রপ্রদেশে বেশি সংখ্যক রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে হর্ষ বর্ধন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৬ হাজার ৪৯৮ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আক্রান্তের এই হার গত ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। আর এ নিয়ে টানা ৬৩ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে নামল।

সূত্র: আল জাজিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102