ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে আজ ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাস মহামারিতে লণ্ডভণ্ড ভারত। কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক চার লাখের কাছাকাছি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে প্রতিদিন তিন হাজারেরও বেশি মানুষের। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। এমনকি শ্মশানেও জায়গা হচ্ছে না। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে ঢাকা। এরই অংশ হিসেবে প্রথম দফায় আজ বুধবার (৫ মে) ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল রেমডিসিভির পাঠানো হচ্ছে।

দায়িত্বশীল সূত্র বলছে, পর্যায়ক্রমে অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে এবং প্রয়োজনে দিল্লিকে আরো সহায়তা দিতে আগ্রহী ঢাকা। ভারত যে চাহিদাপত্র দিয়েছে, তা নিয়েও কাজ করছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরালের পাশাপাশি ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং প্রয়োজনীয় ট্যাবলেটও পাঠানো হবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারতের যেসব প্রদেশ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে, আমরা তাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে বলেছি। অনুমতি পেলে সহযোগিতা করব।

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহযোগিতায় জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ফাইল রেডি করে রাখা হয়েছে। করোনা সংক্রমণের বিস্তারে ভারতে মানুষের মৃত্যুতে বাংলাদেশ সরকার এরই মধ্যে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে।

সংকটময় এই পরিস্থিতিতে বাংলাদেশ তার ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের পাশে আছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানুষের জীবন বাঁচানোর সম্ভাব্য সব উপায়ে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইটে বলেছে, ‘বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102