ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে আবারও বাড়লো করোনায় দৈনিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

ভারতে দৈনিক করোনাভাইরাসের সংক্রমণে বড়সড় পতন হলেও দৈনিক মৃত্যু আবারও হঠাৎ বেড়ে গেল দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এই প্রথমবার এতটা কমল দৈনিক সংক্রমণ। কোভিডে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ছাড়িয়ে গেছে।

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছিল। গত কয়েক দিন ধরেই তা হাজারের নীচে ছিল। কিন্তু মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুসারে, দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের।
মহারাষ্ট্র এবং কেরালায় একদিনে মৃত্যু ১০০ এর বেশি রয়েছে। বাকি সব রাজ্যেই তা ১০০ এর কম। কিন্তু মধ্যপ্রদেশে হঠাৎ দৈনিক মৃত্যু পৌঁছেছে ১ হাজার ৫শ’র কাছাকাছি। ওই রাজ্যে এ রকম বাড়বাড়ন্তের জন্যই দেশটির দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। প্রাথমিক অনুমান, কোভিডে পুরনো মৃত্যুর হিসেবে সমতা আনতেই হঠাৎ মৃতের সংখ্যা বেড়েছে সে রাজ্যে।

দেশটিতে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা ২ শতাংশের নীচে নেমেছে। সঙ্গে দেশের সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭৭৮ জন। সূত্র: আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102