ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে আবারও ভাঙ্গলো করোনার রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

কোভিড ১৯-এ বিপর্যস্ত ভারত। মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে রোজ শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে শুক্রবার (১৬ এপ্রিল) ভারতে একদিনে সর্বাধিক সংক্রমণ ঘটেছে। এদিন দেশে ২ লাখ ৩৪ লাখ ৬৯২ জন করোনা আক্রান্ত হয়েছে। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছিল।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক লাখ ২৩ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৩৪১ জনের, যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। করোনাকে হারিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৬ লাখ ৭১ হাজার ২২০। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের।

ভারতে করোনার দ্বিতীয় ধরনে দ্রুত বাড়ছে সংক্রমণ। এর জন্য করোনার নতুন ধরন ও স্বাস্থ্যবিধি নিয়ে আমজনতার অনীহাকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ।। চলতি মাসের মাঝামাঝি সংক্রমণ পিক-এ পৌঁছনোর সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপর চলতি মাসের শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা কমবে বলেও জানিয়েছিলেন তারা।

সূত্র: নিউজ সংস্থা এএনআই, হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102