ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ইলেকট্রিক স্কুটার শোরুমে আগুন, ৮ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

ভারতের তেলাঙ্গানা রাজ্যে ইলেকট্রিক স্কুটার শোরুমে আগুন লেগে আটজনের প্রাণহানি ঘটেছে। রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে সেকেন্দারাবাদের ওই ঘটনায় আরো সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, আগুন লেগে হতাহতের এ ঘটনায় গাড়ির নিরাপ্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে ভবনের নিচতলায় রুবি ইলেকট্রিক শোরুমে আগুন ধরে যায়।

এরপর আগুন প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাদের বেশির ভাগের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সেখানকার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছু ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ওই ভবনের উপরের তলাগুলো থেকে কয়েকজন নিচে লাফিয়ে পড়ছেন।

আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর কয়েকটি ইউনিট কাজ করছে।

তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ মেহমুদ আলি বলেছেন আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাসা থেকে লোকজনকে সরিয়ে নিতে অগ্নিনির্বাপক দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেক বেশি ধোঁয়ার কারণে কয়েকজন মারা গেছে।

সূত্র: রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102