ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে উড্ডয়নের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয় বিমানটি। এ ঘটনায় মারা গেছেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা।

মধ্য ভারতে একটি ঘাঁটিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবাহিনী। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমানবাহিনীর ওই ঘাঁটিতে নিয়মিত ট্রেইনিং চলছিল।

তখন ওই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ওড়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তাতেই মারা যান বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা।

এরপরই ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে এই দুর্ঘটনার কথা জানিয়েছে। ইতোমধ্যে এই ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

তবে গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারকে সমবেদনা জানিয়েছে ভারতীয় বিমানবাহিনীও।

বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। আমরা গ্রুপ ক্যাপ্টেনের পরিবারের সদস্যদের পাশে আছি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা আদালতকে তদন্তের আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ বছরে ভারতীয় বিমানবাহিনীর ২৭টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১৫টিই যুদ্ধবিমান। মাত্র দুই মাস আগেই রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার বিধ্বস্ত হয়েছিল। তখন অবশ্য প্রাণে বেঁচে যান বিমানটির পাইলট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102