ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে একদিনেই শনাক্ত ৮১ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়েছে। শনাক্ত হয়েছে রেকর্ড সংখ্যক রোগী।

শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, ছয় মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থ্যাৎ ৮১ হাজার ৪৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম চললেও কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সংক্রমণ।

রয়টার্স জানিয়েছে, ভারতে এখন এক কোটি ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সংক্রমণে তৃতীয় শীর্ষ দেশ ভারত। নতুন করে ৪৬৯ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৩ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।

এরআগে গত ২রা অক্টোবর ভারতে ৮১ হাজার ৪৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এতদিন এই সংখ্যাই ছিল সর্বোচ্চ। তবে সম্প্রতি সংক্রমণ বেড়েছে। এর প্রভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। স্বাস্থ্যসেবা খাতে সংকট দেখা দিয়েছে। চিকিৎসা সংশ্লিষ্ট কর্মীরা ও হাসপাতালগুলো চাপ সালমাতে হিমশিম খাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু ও গুজরাটসহ বিভিন্ন এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। দিল্লিতে একদিনেই সংক্রমণ বেড়েছে ৫৩ ভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102