ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে একদিনে আরও ৩৮৪৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জনে।

বৃহস্পতিবার (২৭ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন। ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ভারতে সর্বোচ্চ করোনা সংক্রমণের তালিকায় আছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।

দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ভারতে এরই মধ্যে ২০ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102