ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে একদিনে প্রায় আড়াই লাখ করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

প্রতিবেশি দেশ ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ফের ভয়ংকর আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় আড়াই লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা চলমান ঢেউয়ের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮০ জন।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জনসহ দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজ্যগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সর্বোচ্চ ৪৬ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছেন, যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি। তাদের মধ্যে ৮৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনে দাঁড়িয়েছে।

দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ২৯ শতাংশ বেশি। রাজ্যটিতে সংক্রমণের হার ২৬ শতাংশে পৌঁছেছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

কেরালায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪২ জন, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩ জন।

করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার কথা রয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৫৪ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৪৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে করোনার সংক্রমণ রোধে দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই কড়াকড়ি চালু হয়েছে। প্রায় সব বড় শহরেই রাতের কারফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে, কড়াকড়ি আগের মতোই বহাল থাকবে। পুনেতে আবার করোনা শিবির খোলা হয়েছে।

দিল্লিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া সব বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। সপ্তাহান্তের কারফিউ বহাল আছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা না কমা পর্যন্ত কড়াকড়ি বহাল থাকবে। দিল্লির রাস্তায় গাড়ির পরিমাণ কম। মানুষজনও কম বেরোচ্ছেন। রাস্তায় হোম ডেলিভারির সঙ্গে যুক্তদেরই বেশি দেখা যাচ্ছে। দিল্লিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ, রেস্তোরাঁতে হোম ডেলিভারি ছাড়া বসে খাওয়া বন্ধ, বন্ধ করে দেয়া হয়েছে স্পা, সুইমিং পুল, জিম। বিয়েতে ২০ জনের বেশি আমন্ত্রিত থাকতে পারবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102