ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে কমেছে করোনায় দৈনিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ।
বুধবার দেশটিতে মারা গেছে দুই হাজার তিনশ ৩০ জন। একদিনে শনাক্ত ৬৭ হাজারের বেশি এনিয়ে ভারতে মোট মৃত্যু তিন লাখ ৮১ হাজার নয়শ তিনজন। মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৯৭ লাখ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামহীন মৃত্যু দেখেছে ভারত। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাজ্য মহারাষ্ট্র।

করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ এর সংক্রমণের কারণে দেশটিতে আসতে পারে তৃতীয় ঢেউ। নতুন এই ঢেউটি দ্বিতীয় ঢেউয়ের তুলনায় দ্বিগুণ হারে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। তৃতীয় ঢেউ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নিচ্ছে রাজ্যটি।

এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ডের এক ডোজ টিকা করোনা প্রতিরোধে ৬১ শতাংশ কার্যকর। আর দুই ডোজ টিকা ৬৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের একটি গবেষণা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে সাতশ ৩০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহারে।

ভারতের মুম্বাই ও ওড়িশা রাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ। সংক্রমণ বাড়ায় ওড়িশার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো দুই সপ্তাহ।

জাপানে ভ্যাকসিন পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। জুলাইয়ের শেষ নাগাদ তারা এই পাসপোর্ট চালু করবে বলে জানিয়েছে দেশটির প্রধান মন্ত্রীপরিষদ সচিব কাতসুনোবু কাতো। অন্যদিকে দীর্ঘ এক মাস পর সিডনিতে আবারও তিন জনের শরীরে করোনা শনাক্ত হলো।

বিশ্বে করোনায় মোট মৃত্যু সাড়ে ৩৮ লাখের কাছাকাছি। বিশ্বজুড়ে মারা গেছে ৩৮ লাখ ৪৮ হাজার পাঁচশ দশ জন। মোট শনাক্ত ১৭ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে। বুধবার মারা গেছে প্রায় সাড়ে নয় হাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102