ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্বের ৪০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে এই জরিপ চালায় রয়টার্স।

জরিপে অংশ নেয়া বিশেষজ্ঞদের ৮৫ শতাংশের মতে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসবে অক্টোবরে। তবে ৭০ শতাংশ বলছেন, দ্রুত টিকা কার্যক্রমের কারণে নতুন সংক্রমণ এখনকার চেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ভারতে পাওয়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনটি এখন সারা বিশ্বে ‘আধিপত্য’ বিস্তার করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে, গত সপ্তাহ থেকে যুক্তরাজ্যে আবারও বেড়েছে সংক্রমণ। একদিনে দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি। যাদের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102