ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪১ বার পঠিত

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২শ জন মারা গেছেন। আর একদিনে শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।

সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, গত কয়েকদিনে উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গ, কেরালা, কর্নাটক, তামিল নাড়ু, গোয়া এবং পাঞ্জাবে।

তবে দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, বিহার, হরিয়ানা, উত্তরাখন্ডসহ ১৮টি রাজ্যে সংক্রমণের হার কমার প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া বড় শহরগুলোতে সংক্রমণ কমার প্রবণতা দেখা গেলেও জেলা শহর ও গ্রামগুলোতে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে।

তেলেঙ্গানায় আজ থেকে ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে।

এদিকে, গোয়ার একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ৪ ঘণ্টায় ২৬ রোগীর মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে মুম্বাই হাইকোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে, করোনা মোকাবিলায় ভারতকে সহায়তা করতে টুগেদার ফর ইন্ডিয়া নামে তহবিল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতীয় স্ট্রেইনটি বিশ্বের ৪৪ দেশে ছড়িয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102