ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়ালো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে গেলো। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৬২ হাজার ৯০২ জন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হচ্ছেন। অক্সিজেন ও সুরক্ষাসামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। দেশটির চিকিৎসা অবকাঠামোতে মহামারির ভয়াবহ চাপ দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৯ জন। মঙ্গলবার এই সংখ্যা নেমেছিল ২০ হাজারে। দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমণের হার ৩২.৭৪ শতাংশ। অর্থাৎ যত জনের করোনা পরীক্ষা হয়েছে দিল্লিতে তার ৩ জনের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102