আগামী বছরের জানুয়ারিতে ভারতে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হতে পারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা জানান, কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যাচ্ছে। দুটি কোম্পানি ভ্যাকসিন অনুমোদনের জন্য এরই মধ্যে আবেদন করেছে। আরো ছয়টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। জানুয়ারি থেকে আগস্টের শুরুর মধ্যেই ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভারতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।