ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪২ বার পঠিত

ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত চার দিন ধরে এক লাখ করে ছাড়াচ্ছে এবং তা পর্যায়ক্রমে বাড়ছেই। গত ৬ এপ্রিল দেশটিতে এক লাখ ১৫ হাজার, ৭ এপ্রিল এক লাখ ২৬ হাজার, ৮ এপ্রিল এক লাখ ৩১ হাজার ও ৯ এপ্রিল এক লাখ ৪৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় (১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন এক কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণহানি ঘটল। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কঠোর হচ্ছে দেশটির প্রশাসন। করোনা নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ভারতে বিভিন্ন রাজ্যে কড়াকড়ি লকডাউন চলছে। রাতে কারফিউও জারি করা হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচিও ব্যাপকহারে চলছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড টিকা দেয়া হয়েছে ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৮ জনকে। এ নিয়ে ভারতে নয় কোটি ৮০ লাখ ৭৫ হাজার ১৬০ টিকার ডোজ দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102