ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে চিকিৎসা করতে গিয়ে আহত আলিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন কয়েক বছর ধরেই পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনির ৯০ ভাগ কার্যক্ষমতা হারিয়েছে।

চিকিৎসার জন্য ২৫ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানেই দুর্ঘটনার শিকার হয়েছেন আলিফ।
বিষয়টি জানিয়েছেন, তার স্বামী আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।

জানা যায়, ১০ মার্চ চেন্নাইয়ের একটি হাসপাতাল বাইরে বের হয়ে গাড়িতে ওঠার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে আলিফ চোখে মারাত্মক আঘাত পান।

শনিবার (১৯ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে কাজী ফয়সাল আহমেদ জানান, ‘ডায়ালাইসিস শেষ করে হাসপাতালের নিচেই গেটের সামনে অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য। আলিফ আমার পাশেই ছিল। হঠাৎ বিকট চিৎকার দিলো সে। আমি ঘুরে দেখলাম, আলিফ হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে খেয়াল করলাম, তার সামনের স্টিলের গ্রিলে সে মাথায় আঘাত পাবে। আমি আমার হাত দিয়ে সেটা ঠেকাতে পারলাম ঠিকই, কিন্তু ও পড়ে গেল রেলিংয়ের চিকন গ্রিলের ওপর। চোখ ও কপালে আঘাত পেলো। এরপর থেকে ওর সেন্স নেই। আমার সামনে পড়ে আছে আর কাঁপছে। চোখ উপরের দিকে, মুখ বাঁকা হয়ে আছে, হাতের কনুইতে ব্যথা পেয়েছে। তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিলো, তার জান বের হয়ে গেছে শরীর থেকে। হাসপাতালের গার্ড চিৎকার করে স্ট্রেচারের ব্যবস্থা করে নিয়ে যায় ইমার্জেন্সিতে। ’

ফয়সাল আরও জানান, ‘সেন্স আসার পর সেই মুহূর্তে আলিফ কিছুই মনে করতে পারেনি কখন পড়েছে, কখন নিচে গেছে আমার সঙ্গে! ডায়ালাইসিসের সময় ব্লাড থিনার দেওয়া হয়। তার জন্য ব্যথা পাওয়া জায়গাগুলোতে রক্ত এসে ফুলে গেছে। তারপর আলিফের তিন দিন কেটেছে আইসিইউতে। সিটিস্ক্যান, এমআরআই, ইইজি, ইকো ও ইসিজি টেস্ট করানো হয়েছে। বর্তমানে চক্ষু বিশেষজ্ঞ দেখছেন। ইরোলজিস্ট, নিউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট- সবাই একটা করে রিপোর্ট চেক করছেন আর জানাচ্ছেন পরবর্তী পদক্ষেপ। ডাক্তারদের পরিপূর্ণ চেষ্টায় আলিফ এখন সেই অবস্থা থেকে অনেকটাই ভালো। তবে এখনও অনেক জটিলতা আছে। আগামী তিন মাস ওষুধ খেয়ে আবার সব টেস্ট করে ডাক্তারকে দেখাতে যেতে হবে। ’

শুক্রবার (১৮ মার্চ) ভারত থেকে ঢাকায় ফিরেছেন আলিফ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে রয়েছে তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস, দুটি করে ইঞ্জেকশন আর ওষুধ চলছে তার।

প্রসঙ্গত, প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী ও নজরুল সংগীতশিল্পী সালমা সুলতানার মেয়ে আলিফ আলাউদ্দিন। তার মা সালমা সুলতানাও একই রোগে আক্রান্ত ছিলেন। তিনি ২০১৬ সালে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102