ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে তুষারপাতে ১২ পর্বতারোহীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে বৈরী আবহাওয়া ও তুষারপাতে ১২ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এছাড়া আরও চার জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

পারিতশ ভার্মা নামে স্থানীয় এক ম্যাজিস্ট্রেট জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে। আজই আমরা মরদেহগুলো সেখান থেকে উদ্ধার করে আনবো। নিহতদের মধ্যে দিল্লির এক নারী আছেন। পশ্চিমবঙ্গ থেকে আসা পর্বতারোহীদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। বাকি নিহতদের তথ্য আমরা এখনো পাইনি।

উত্তরাখণ্ডের যে এলাকায় এ ঘটনা ঘটেছে, তার নাম লামখাজ পাস। বিশ্বের অন্যতম কঠিন, ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এই পার্বত্য পথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচু। লামখাজ পাস ভারতের হিমাচল রাজ্যের কিন্নাউর জেলাকে যুক্ত করেছে উত্তরাখণ্ডের হারসিল রাজ্যের সঙ্গে।

এদিক বৈরী আবহাওয়ার জন্য শুক্রবার (২২ অক্টোবর) পর্যন্ত উত্তরাখণ্ডে ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির জাতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের সংবাদে বলা হয়েছে, প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে গত ১৮ অক্টোবর পথ হারান ওই ১৭ পর্বতারোহী। তাদের মধ্যে ছিলেন পর্যটক, গাইড এবং কুলি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102