ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে নির্বাচনী দায়িত্ব পালনে গিয়ে করোনায় মারা গেলেন ৭০০ শিক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাত শতাধিক শিক্ষক।

উত্তরপ্রদেশ রাজ্যের শিক্ষকদের একটি সংগঠন শুক্রবার এ তথ্য জানিয়েছে।খবর আরব নিউজের।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শরু হওয়া চার দফার এ নির্বাচন শেষ হয় গত বৃহস্পতিবার।

করোনাভাইরাস সংক্রমণে যখন দেশটিতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, এ অবস্থায় নির্বাচন এবং কুম্ভূ মেলার মতো গণজামায়েতের অনুমোতি আত্মাঘাতী সিদ্ধান্ত ছিল বলে দেশে-বিদেশে কঠোর সমালোচিত হচ্ছে দেশটির সরকার।

শুক্রবারও দেশটিতে রেকর্ড ৩ লাখ ৮৬ হাজার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ৫০০ জন।

ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম এবং করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যেও এটি অন্যতম।

এরই মধ্যে আগামী রোববার থেকে শুরু হবে ভোট গণনা।এ অবস্থায় রাজ্যটির মাধ্যমিক স্কুল শিক্ষকদের সংগঠন ভোট গণনা পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে।

শিক্ষক সংগঠনের মুখপাত্র ড. আর পি মিশরা গণমাধ্যমকে বলেছেন, এরই মধ্যে আমরা আমাদের সাত শতাধিক সহকর্মীদের হারিয়েছি নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে।এখন ভোট গণনা করতে গেলে একই অবস্থা হবে।

কমপক্ষে ১৫ হাজার শিক্ষক মধ্যপ্রদেশ রাজ্যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে বেশির ভাগই অজ পাড়াগাঁয়ে দায়িত্ব পালন করেছেন, যেখানে ন্যুনতম স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102