ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে পাচারের সময় দুই যৌনকর্মীসহ দালাল আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই বাংলাদেশি যৌনকর্মীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক দালালকে আটক করা হয়েছে।

তারা হলেন- নারায়ণগঞ্জের সোনিয়া খাতুন, শরীয়তপুরের জেসমিন বেগম ও দালাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার হাসানুর রহমান।

শনিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ।

তিনি জানান, করোনা সংক্রমণ রোধে সীমান্তে বিজিবির বিশেষ টহল চলছিল। শুক্রবার রাতে কুশখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই যৌনকর্মীসহ দালালকে আটক করা হয়। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে ছয় শতাধিক টহলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে ৩৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয় নারীকে আটক করা হয়েছে। বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে ভারতীয় নারীকে বিএসএফের হাতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102