ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে পালিয়ে গেছে মিয়ানমারের ৪ শতাধিক নাগরিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

সেনা অভ্যুত্থানের পর প্রায় শতাধিক মানুষ মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া মানুষের মধ্যে বেশিরভাগই মিয়ানমারের পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মী।

সোমবার (১৫ মার্চ) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের মিজোরাম রাজ্যের এক পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, মিয়ানমারের জান্তা সরকার প্রতিবাদকারীদের ওপর গুলি চালানোর যে আদেশ দিয়েছে, সেটি মানতে অস্বীকার করায় তারা নির্যাতনের স্বীকার হওয়ার আশঙ্কা করছেন। এমন আশঙ্কা থেকে মূলত তারা নিজ দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে এসেছেন। এরমধ্যে শুধু শুক্রবার (১২ মার্চ) পালিয়ে এসেছেন ১১৬ জন।

এদিকে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে দূর্গম এলাকায় চাইলেই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয়। তাছাড়া প্রত্যন্ত সীমান্তের উভয় পাশে মানুষের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত ও সাংস্কৃতিকভাবেও সম্পর্ক রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ। চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে ২ হাজার ১৫০ জন।

সূত্র: রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102