ভারতে পৌছে কোয়ারেন্টিনে সময় কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান।
নিজের ও রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন কাটার মাস্টার। কলকাতায় ৭ দিন কোয়ারেন্টিন শেষে মুম্বাই যাবেন মোস্তাফিজ। ফলে দলের প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ১৫ এপ্রিল দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত দ্য ফিজ।
রোববার নিউজিল্যান্ড থেকে ফিরে বিমানবন্দর থেকে বের হোননি তিনি। বিকেলের ফ্লাইটেই সস্ত্রীক কলকাতায় পৌছান মোস্তাফিজুর রহমান।
এর আগে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে হোটেলে পৌঁছা মাত্রই তার ছবি দিয়ে রাজস্থান রয়্যালসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছে দলটি।