ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ফের করোনার সংক্রমণ বেড়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। ভারতেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। মহারাষ্ট্র এবং কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ায় টিকা কর্মসূচি প্রসারের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ব্রাজিল, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন দুটি ধরণ ভারতেও শনাক্ত হয়েছে। ভারতে মোট শনাক্ত এক কোটি দশ লাখ। মৃত্যু দেড় লাখের বেশি।

এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৭৪২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102