ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে বাংলাদেশের নিযুক্ত বাংলাদেশের প্রথম সচিবকে প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের রাজনৈতিক সচিব মোহাম্মদ সানাউল কাদেরকে বাংলাদেশ সরকার প্রত্যাহার করে নেয়ায় বুধবার গভীর রাতে গুজব ছড়িয়ে পড়ে যে, ভারত সরকার সানাউল কাদের সম্পর্কে আপত্তি জানাতেই হাসিনা সরকার তাকে মঙ্গলবার বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে দ্রুত ফিরিয়ে নেয়। কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এলো চমকপ্রদ অন্য এক তথ্য।

বিভাগীয় তদন্ত এবং বিদেশের মাটিতে অনৈতিক, অসামাজিক এবং অবৈধ ঘটনার জেরে বাংলাদেশ সরকারই প্রত্যাহার করে নিয়েছে প্রথম সচিব (রাজনৈতিক ) সানাউল কাদেরকে। প্রথম সচিবের সঙ্গে এক ভারতীয় নারীর অনৈতিক সম্পর্কের জেরেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। যদিও বুধবার গভীর রাত পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য জানাতে অস্বীকৃত হয় বাংলাদেশ উপ-দূতাবাস।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ক’দিন আগে বাংলাদেশ উপ-দূতাবাসের কর্তাদের মোবাইলে দুটি অশ্লীল ভিডিও এসে পৌঁছায়। যাতে দেখা যায়, সানাউল কাদের প্রায় নগ্ন এক নারীর সঙ্গে নাচছেন। তরুণীটির পরনে শুধু ব্রা এবং প্যান্টি ছিল। একইসঙ্গে অশ্লীল ভিডিও চ্যাটিংও প্রকাশ্যে আসে। কিছুদিন থেকেই এক ভারতীয় নারীর সঙ্গে সানাউল কাদেরকে ঘোরাফেরা করতে ও সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছিল।

কূটনৈতিক প্রোটোকল ভেঙেও তিনি কয়েকটি অভিজাত ক্লাবে যেতেন বলে অভিযোগ।

সানাউল কাদের তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ভিডিওগুলো ডক্টরড বলে দাবি করেন। কিন্তু কূটনৈতিক বিধিভঙ্গ করার দায়ে তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে জানানো হয়েছে। তবে সানাউল কাদের চাকরিগত ঈর্ষা অথবা হানি ট্র্যাপের শিকার কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ দিয়েছে। স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ সবাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102