ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। এ ঘটনায় আরো অনেকেই পানির নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। একটি উদ্ধারকারী দল সকাল থেকেই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ডাক্তারসহ অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।’

শিবরাজ সিং এক ভিডিও বার্তায় বলেন, সেখানে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। উদ্ধারকাজ চলছে। রাষ্ট্রের সবাই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানেরও ঘোষণা দেন তিনি।

দুর্ঘটনার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102