ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু, নিহত ১৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৬০ বার পঠিত

ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে ধারনা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার সময় সেতুতে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এ বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, যে সেতুটি ধসে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীকে সংযুক্ত করার জন্য ভারতীয় রেলওয়ের একটি প্রকল্পের অংশ। কয়েক বছর ধরে এটি নির্মাণাধীন রয়েছে। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আমরা এখনও দুর্ঘটনার পিছনের কারণ নিশ্চিত করতে পারিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102