ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে যেতে আর বাধা রইল না বাবর আজমদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারত-পাকিস্তানের সীমান্ত বৈরিতার প্রভাব পড়েছে দুই দেশের রাজনীতিতে। সেখান থেকে এর ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেরও।

বিশেষ করে ক্রিকেট নিয়ে দুই দেশের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক চলছে। আইসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের ম্যাচ হয় না বললেই চলে।

যে কারণে পাকিস্তানে বিরাট কোহলিদের কিংবা ভারতের মাটিতে বাবর আজমদের দেখা মেলাই মুশকিল।

কিন্তু এরইমধ্যে ভারতে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে বাবর আজমদের। কারণ এ বছরই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।আর তাতে অংশ নিতে সীমান্ত পাড়ি দিতেই হবে পাক ক্রিকেটারদের।

বিষয়টি মাথায় রেখে আইসিসির কাছে ভারতের ভিসার নিশ্চয়তা চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শেষ পর্যন্ত বাবর,ফখর, রিজওয়ানদের ভিসা দিতে রাজি হয়েছে ভারত সরকার। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে আর কোনো বাধা রইল না পাকিস্তানি ক্রিকেটারদের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ আমরা আইসিসিকে কথা দিয়েছিলাম, বিষয়টি সমাধান করা হবে। প্রতিশ্রুতি মতো,পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা সমস্যার সমাধান হয়েছে। তবে সেই দেশের ক্রিকেটসমর্থকরা সীমান্ত পাড়ি দিয়ে এসে খেলা দেখতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সময় এলে বিষয়টি নিয়ে ভাবা হবে।’

প্রসঙ্গত, করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়া কথা। ৯টি ভেন্যুতে হবে এই বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102