ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে সংক্রমণ কমলেও প্রাণহানি ফের ছাড়াল ৬০০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গত একদিনে দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে ভারতে অল্প হলেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

শনিবার (৭ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে প্রায় ৬ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনে।

অন্যদিকে সংক্রমণ কমলেও শনিবার ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে দৈনিক মৃত্যু গত কয়েকদিন ৫০০-র নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে দেড় শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের শনিবার ভারতে ফিরে এসেছে স্বাভবাবিক চিত্র। অর্থাৎ টানা কয়েকদিনের ধারাবাহিকতা ভেঙে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে শনিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ১৭ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ১৫৩ জনে। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

এদিকে শনিবার ভারতে সুস্থতার হার বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। শুক্রবার এই হার ছিল ৯৭ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২১ শতাংশে। টানা ১২ দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। মহারাষ্ট্রে এই সংখ্যা ৫৫৩৯ জন। অন্যদিকে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ প্রায় একই আছে।

উড়িষ্যাতে নতুন সংক্রমণের সংখ্যা ১২০৮ জন। আসামে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ এক হাজারের নিচে নেমেছে। বাকি সব রাজ্যেই তা রয়েছে হাজারের নিচে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ এখনও ৫০০-র বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102