ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে হিমবাহ ধসে এখনও ১৫৪ জন নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় আট দিন পেরিয়ে গেলও এখনও নিখোঁজ রয়েছেন ১৫৪ জন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন দেশটির সেনা ও বিমান বাহিনী। ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত পাওয়ার আশা।

বৈরী আবহাওয়া আর তীব্র শীত উপেক্ষা করেই চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গের ভেতর থেকে একে একে বের করে আনা হচ্ছে মরদেহ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে পাশের রেনি গ্রাম থেকে। দুর্ঘটনার ৮ দিন পার হলেও এখনও নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক। প্রিয় মানুষকে জীবিত পাওয়ায় আশায় এখনও অপেক্ষায় নিখোঁজদের স্বজনরা। তাদের উদ্ধারে অভিযান জোরদারের কথা জানিয়েছেন কর্মকর্তারা।

গত ৭ ফেব্রুয়ারি সকালে উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে হিমবাহ ধসে ভয়াবহ জলোচ্ছ্বাসে ভেসে যায় গ্রামের পর গ্রাম। এমনকি সেতুও ভেঙে পড়ে। পাশাপাশি দুটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি তপোবন-বিষ্ণুগড় বিদ্যুৎ কেন্দ্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102