ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের নিচে নেমেছে। গত ১১১ দিনে এই প্রথম সংক্রমণের দৈনিক সংখ্যা এতটা কমল। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যাও কমেছে। সোমবার দেশটিতে করোনায় মারা গেছে ৫৫৩ জন। এছাড়া, সংক্রমণের দৈনিক হারও নিম্নমুখী।

মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৪ হাজার ৭০৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।

তবে ওই সময়ের মধ্যে কেরালায় নতুন আক্রান্তের সংখ্যা ফের উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় কেরালায় ৮ হাজার ৩৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এই সময়ে আক্রান্তের মধ্যে কেরালার পরই রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন।
এছাড়া, তামিলনাড়ু (৩,৭১৫), কর্নাটক (২,৮৪৮), উড়িষ্যা (২,৮০৩), অন্ধ্রপ্রদেশ (২,১০০) এবং আসাম (২,৬৪০)-এ দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার বা তার বেশি হয়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭।

নতুন সংক্রমণের মতো দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে অনেকটাই।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৭৩ জনের কোভিডে মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, অন্যান্য রাজ্যের মধ্যে কেরালায় ১০২, কর্নাটক (৬৭) এবং তামিলনাড়ুতে (৫৪) দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৩ হাজার ২৮১ জনের কোভিডে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমে হয়েছে ২.১১ শতাংশ।

প্রসঙ্গত, এ নিয়ে টানা ১৫ দিন ধরে তা ৩ শতাংশের নিচেই থাকল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকাকরণের সংখ্যা বেড়েছে। ওই সময়ের মধ্যে ৪৫ লাখ ৮২ হাজার ২৪৬ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102