ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বাড়ল ২৩ শতাংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতে দৈনিক করোনা সংক্রমণ আবারো বেড়েছে। মঙ্গলবারের তুলনায় দেশটিতে ৬ হাজার করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন।

সংক্রমণ বাড়লেও মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। মঙ্গলবার এই সংখ্যা ছিলো ২ হাজার। দেশটিতে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ১১ হাজার ৪০৮ জন। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভারতের কেরালাতে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৯ জন। মহারাষ্ট্রে কমলেও প্রতিদিন সাত থেকে সাড়ে সাত হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন সেখানে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। কর্নাটক, আসাম ও উড়িষ্যাতে দৈনিক আক্রান্ত ২ হাজারের কাছাকাছি।

এদিকে দৈনিক সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি সক্রিয় রোগী কম হওয়ার ধারাও অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102