ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

আড়াই মাস বন্ধ থাকার পর, ভারত থেকে আবারও অক্সিজেন আমদানি শুরু হয়েছে।

গত দুদিনে ১৯০ মেট্রিক টন অক্সিজেন এনেছে লিন্ডে বাংলাদেশ। সোমবার সকালে ভারত থেকে ৯০ টন অক্সিজেনের একটি চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

চালানটি ছাড় করানোর দায়িত্বে থাকা সারথী এন্টারপ্রাইজ জানিয়েছে, ২১ এপ্রিলের পর তাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেনের চাহিদা কমে আসায় সে দেশের সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। গত দুই দিনে কম্পানির ১৯০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এই কম্পানির অক্সিজেন দেশে আসবে। দ্রুত কাস্টমসের আনুষ্ঠাকিতা শেষ করে আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে অক্সিজেন পৌঁছে দেয়ার কাজ চলছে।

ভারতে করোনা সংক্রমণ বেড়ে অক্সিজেন সংকট তীব্র হলে ২২ এপ্রিল থেকে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি। তবে এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে তাদের কোম্পানির অক্সিজেন আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102