ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে আর অক্সফোর্ডের টিকা নেবে না আফ্রিকান ইউনিয়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা না কেনার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (এসিডিসি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

জানা যায়, তবে সাম্প্রতিক সময়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার রক্ত জমাট বাঁধা নিয়ে বিশ্বব্যাপী যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে সে কারণে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধ করছে। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের টিকা নিবে আফ্রিকান ইউনিয়ন। যার পরিমাণ ২২০ মিলিয়ন ডোজ। সে কারণে তারা অক্সফোর্ডের টিকার ডোজ আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে এসিডিসি’র ডিরেক্টর জন এনকেনগাসন বলেছেন, আমরা কোভ্যাক্সে সঙ্গে কাজ করছি। কোভ্যাক্সের মাধ্যমেই আমরা আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশের জন্য জনসন অ্যান্ড জনসনের ২২০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনতে যাচ্ছি। সে কারণে ভারতের সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের উৎপাদিত টিকার আর কোনো ডোজ আমদানি করবো না।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102