ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে টিকা কেনার চুক্তির কারণেই জাতির স্বাস্থ্য বিপর্যয়: বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার চুক্তির কারণেই জাতির চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।

গতকাল শনিবার বিকালে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নেতারা এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় ভ্যাকসিনের অভাবে সরকার টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ সময় বিএনপির নেতারা বলেন, টিকা কেনার বিষয়ে দেশের সব বিষেশজ্ঞ ও বিএনপি প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। সরকারের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম গ্রহণ করায় আজ জাতি বিপদগ্রস্ত হয়েছে। এখন উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে, তারা ভারতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে সরবরাহ করতে অপারগ।

‘বিএনপি বিকল্প উৎস অনুসন্ধান এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা গুরুত্বসহকারে বলেছিল। বিএনপির আশঙ্কা সত্যে পরিণত হয়েছে।’

সভায় স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরেও তা করা হয়নি। চীন প্রস্তাব নিয়ে এসেছিল ভ্যাকসিন উৎপাদনের জন্য। কিন্তু এরপরই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমন ও সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করেছে।

সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।

সেই সঙ্গে দ্রুত টিকা সংগ্রহ, টিকাদান পরিকল্পনা ও সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানানো হয় সভায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102