ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে নিউজিল্যান্ডে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ভারত থেকে সাময়িক সময়ের জন্য প্রবেশ জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। এমনকি নিউজিল্যান্ডের নাগরিকরাও যদি ভারত সফর করে থাকেন তাহলে আগামি দুই সপ্তাহের মধ্যে তারা নিজ দেশে প্রবেশ করতে পারবেন না। ভারতে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের কারণেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, সম্প্রতি নিউজিল্যান্ডে নতুন করে ২৩ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে ১৭ জনই ভারত থেকে দেশটিতে গিয়েছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সাময়িকভাবে ভারত থেকে আসা সকলের জন্য নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করছি।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে সর্বোচ্চ।
দেশটিতে এখন করোনাভাইরাসের নতুন ঢেউ আঘাত হেনেছে।

গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার। এটি দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড। দেশটি করোনা নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে প্রধান শহরগুলোতে। গত ২৪ ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৬৮৫ জন। গত নভেম্বরের পর এটি সর্বোচ্চ। দেশটিতে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102