ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত ফেরত এক নারী করোনায় আক্রান্ত, সিলেট ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আসমা বেগম (৪৮) নামের এক নারী মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। তিনি ৯ দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। দক্ষিণ সুরমার বাসিন্দা ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরে তাকে সরকারি ব্যবস্থাপনায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে ৯ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হয়।

সিলেটে আনার পর যশোর থেকে ওই নারীর করোনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠান। পরে সেখানে নেওয়ার পর বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, নিহতের মরদেহ দুপুরেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102