ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

ভারত মহাসাগরের উত্তরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। ‘মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড’ শীর্ষক এই মহড়ায় সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরণের অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

মহড়ায় ইরানের ‘জামারান’ ও ‘নাকদি’ ডেস্ট্রয়ার ছাড়াও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এতে রাশিয়া ও ভারতের কয়েকটি নৌ ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেয়। দুই দিনব্যাপী মহড়ার শেষ দিনে গতকাল জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া সম্পন্ন করা হয়।

মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি কল্পিত জলদস্যুদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বলেছেন, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দু’টি চবাহার বন্দরের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়।

এরপর ইরানের নৌবাহিনীর একটি সিকোরস্কি এসডি-৩ডি সী কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিন দেখে আসে।

এরপর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জামারান ডেস্ট্রয়ারকে ওই এলাকায় মোতায়েন করা হয় এবং মহড়ায় অংশ নেয়া যুদ্ধজাহাজকে ইরানি ও রুশ ইউনিট- দুই ভাগে বিভক্ত করে অভিযান শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102