ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত যে বাংলাদেশের কেমন বন্ধু তা বিবেচনার সময় এখন: পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত
‘ভারতে যে বাংলাদেশের বন্ধু তা বিবেচনার সময় এখন’

করোনার টিকা পাওয়া প্রসঙ্গে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, ভারত যে বাংলাদেশের কেমন বন্ধু তা বিবেচনা করার সময় এসেছে এখন। সব কিছু মিষ্টি কথায় চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি বলেন, করোনার দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রীম টাকা দেয়া হয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউটকে। অগ্রীম টাকা গ্রহণের পর এভাবে টিকা আটকানোর কোনো অধিকার নেই তাদের।

তিনি বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য সেরাম ইনস্টিটিউটটিকে অগ্রিম টাকা দেয়া হয়েছে। সেখান থেকে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। বাকী রয়েছে আরো ৮০ লাখ ডোজ। এই বাকী টিকার জন্য শক্ত ভাবে বলা উচিত সরকারের।

সম্প্রতি সেরাম ইনস্টিটিউট’র সিইও আদর পুনাওয়ালা বলেন, আগামী জুন-জুলাইয়ের আগে করোনার টিকা আর রপ্তানি করতে পারবে না তারা।

#বার্তাবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102