ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত সীমান্তে পড়ে ছিল বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৬ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট সংলগ্ন ভারত সীমান্ত থেকে সারোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সারোয়ার হোসেন হালুয়াঘাট উপজেলার বেপারীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কে এম বেলাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে গিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর রাত ৯টার দিকে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। মরদেহ হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, কীভাবে মারা গেছেন তা জানাতে পারেননি তিনি।

গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকরামুল হাসান খসরু বলেন, বিকেল তিনটার দিকে স্থানীয়রা জানায় পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে অর্ধেক বালিচাপা দেওয়া অবস্থায় একজনের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিজিবিকে জানাই। এরপর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ গাড়িতে তোলার সময় দেখেছি সারোয়ার হোসেনের গলা কাটা ছিল।

নিহতের ভাই জাকির হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে ভাড়ায় দুজন আরোহী নিয়ে সীমান্ত এলাকায় যান সারোয়ার। এরপর থেকে সারোয়ার নিখোঁজ ছিলেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ গ্রহণ করা হয়েছে। নিহতের গলা কাটা রয়েছে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102