ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দিন (৩৫) খুন হয়েছেন। নিহত আফাজ উদ্দিন উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, আব্দুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন (৫০) ও আফাজ উদ্দিনের (৩৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

নিহত আফাজ উদ্দিনের পিতা আব্দুল আজিজ বাড়িভিটা থেকে গাছ বিক্রি করেন। মঙ্গলবার ব্যবসায়ী গাছ কেটে নিয়ে গেলে আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনতে যান। এ সময় পেছন থেকে ছোট ভাই আফাজ উদ্দিনের দুই পায়ে দা দিয়ে কোপ দেয় বড় ভাই রফিজ উদ্দিন। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাজীপুরের নয়নপুর এলাকায় পৌঁছলে সন্ধ্যায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

আরও পড়ুন – ঘূর্ণিঝড়ে ভোলার ৬ উপজেলা ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে স্থানীয়রা

ভালুকা মডেল থানার (ওসি) মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102