ময়মনসিংহের ভালুকায় মাঠে খেলাধুলা করার সময় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাফা মারওয়া (১০) ও মানসুরা মীম (৯)। সাফা উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। আর মীম ইউনিয়নের পনাশাইল গ্রামের আজাহার মিয়া মেয়ে। দুইজনই স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাঠে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে সাফা ঘটনাস্থলেই মারা মারা যায়। আর মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।