ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালুকায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার ও সোমবার দুই দিন বিদ্যালয়ের (স্কাউট) শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থায়নে ইটের সুরকি ফেলে রাস্তাটি সংস্কার করে।

রাস্তাটি খানাখন্দে ভরা ছিল এবং জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল।

ওই বিদ্যালয় থেকে পিএস (প্রেসিডেন্টস স্কাউট) অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউট শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা বলেন, ‘আমরা যেকোনো কল্যাণমূলক কাজ করতে সর্বদাই প্রস্তুত। আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা স্যারের সহযোগিতা ও দিক নির্দেশনায় আমরা রাস্তাটি সংস্কার করেছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আনোয়ারা নীনা বলেন, ‘আমাদের বিদ্যালয়ের চলাচলের রাস্তাটি ভারী বালিবোঝাই ট্রাক যাতায়াত করায় চলাচলে অনুপযোগী হয়ে যায়। আমার বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করি।’

তিনি আরও জানান, সমাজসেবামূলক কাজ করে বিদ্যালয়ের ১৫ স্কাউট শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102