ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালো অর্থ প্রস্তাব পেলে ওজিলকে ছেড়ে দেবে আর্সেনাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ভালো অর্থ প্রস্তাব পেলে মেসুত ওজিলকে ছেড়ে দেবে আর্সেনাল। জানিয়েছেন ক্লাবের কোচ মিকেল আর্টেটা।

প্রায় ১০ মাস হতে চলল আর্সেনাল দলে ব্রাত্য জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। কোভিড মহামারির জন্য লিগ বন্ধের আগে গত মৌসুমে সর্বশেষ গানারদের হয়ে মাঠে নেমেছিলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে অজানা কারণে তাকে আর মাঠে নামাননি দলটির কোচ আর্টেটা। এমনকি চলতি মৌসুমে ইপিএল-ইউরোপা লিগ কোনো আসরের নির্ধারিত স্কোয়াডেও তাকে রাখা হয়নি। চুক্তির শেষ বছরে আছেন ওজিল। চাইলে চলমান শীতকালীন দলবদলে এমিরেটস ছাড়তে পারবেন।

মেজর লিগের ডিসি ইউনাইটেড ও টার্কিশ লিগের ক্লাব ফেনেরবাচে তাকে দলে নিতে আগ্রহী এমন গুঞ্জন আছে ব্রিটিশ গণমাধ্যমে। ভালো অর্থ পেলে তাকে ছেড়ে দিতে চায় আর্সেনাল কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যেই ওজিলের ভাগ্য নির্ধারণ হবে বলে ইঙ্গিত দিয়েছেন তার এজেন্ট।

ধারণা করা হয় উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণ নিয়ে মন্তব্য করাই কাল হয়েছে ওজিলের। বিতর্ক এড়াতেই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আর্সেনাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102