ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালো চাকরির প্রলোভনে বাসায় ডেকে প্রেমিকাকে ধর্ষণ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২০) নামে এক তরুণকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যায় মোংলার উপজেলার আন্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার এক গ্রামের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মোংলায় নিজ বাড়িতে যেতে বলেন ওই তরুণ।

‘এরপর গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান ওই তরুণী। এরপর রাতে তাকে বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুণী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষণিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান পুলিশ সুপার। পাশবিক নির্যাতনের শিকার ওই তরুণীকে সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ।’

ওই তরুণীর দেয়া তথ্য মতে, পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তিন ঘণ্টার মধ্যে জুয়েল শেখকে মোংলা নিজ এলাকা থেকে আটক করে মোংলা থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইকবাল বাহার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102