ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাষাসৈনিক আব্দুল হাকিম ইন্তেকাল করেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৬ বার পঠিত

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশন সাবেক প্রধান শিক্ষক কমরেড আব্দুল হাকিম (৮৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টায় মানিকগঞ্জের ঘিওরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই কন্যা ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার (১৫ মার্চ) বেলা ২টায় ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের ধামশ্বর ইউনিয়নের কলিয়া গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের তিন ছেলের মধ্যে আব্দুল হাকিম মেঝো। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। শত অর্জন থাকা সত্বেও শেষ জীবনে মানবেতর জীবন-যাপন করতে হয়েছে তাকে।

কর্মজীবনে কমরেড আব্দুল হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’র স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় তিনি রাজপথে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৪৯ সালে আব্দুল হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102