ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাষা শহীদদের প্রতি ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ইবি প্রতিনিধিঃ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা আহমেদ জয়, কার্যনির্বাহী সদস্য, সোহান সিদ্দিকী, মাসুদুর রহমান, তারেক সাইমুম, জিম আহমেদ, শাহরিয়ার কবির রিমন প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে একটি শোক র‍্যালি বের হয়। এ র‍্যালিতে, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রলীগ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102