ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে ভাষাসৈনিকদের আত্মত্যাগের কথা তারা স্মরণ করেছেন কৃতজ্ঞচিত্তে।

ক্রিকেট। যে খেলা দিয়ে বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে ওড়ে লাল-সবুজ পতাকা। জাতীয় সংগীত দিয়ে বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে যায় বাংলা ভাষা।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গের নজির নেই আর একটিও দেশেরও। দিনটা গর্বের সঙ্গে শোকেরও। তাই পুরো জাতি ভাষা শহীদদের স্মরণ করছেন শ্রদ্ধাভরে।

দেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররাও মায়ের ভাষার অম্লানতা রক্ষার লড়াইয়ে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সামাজিকমাধ্যমে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম দিয়েছেন পোস্ট। সম্প্রতি জাতীয় দল উপেক্ষা করে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেয়া সাকিব আল হাসানের ভেরিফায়েড পেজ থেকেও ভাষাসৈনিকদের সম্মান জানিয়ে পোস্ট করা হয়। একইভাবে সম্মান জানিয়েছেন তাসকিন-মোসাদ্দেক সৈকত-সৌম্যরাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102