ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাসানচরে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু, শিগগিরই চালু হবে স্কুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

শুধু মাথা গোঁজার ঠাই বা বসবাস নয়, ভাসানচরে রীতিমত শুরু হয়ে গেছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। আর শিগগিরই চালু হবে স্কুলও।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দল এরইমধ্যে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ঘুরে গেছে। স্কুল চালু করতে শিক্ষার্থী আর শিক্ষক সংগ্রহের কাজও শুরু হয়েছে।

বাংলাদেশেই জন্ম রোহিঙ্গা কন্যা আসমার। তাও বছর বিশেক হলো। রাষ্ট্রবিহীন জীবনের নানা সংকটে, বর্ণ-শব্দের সাথে পরিচয় হয়ে ওঠেনি।

অক্ষরজ্ঞানহীন হওয়ার আফসোস আর থাকছে না ভাসানচরে। কংক্রিট ভবনের সুবিশাল চত্বরে, প্রতি সকাল মুখরিত হয় কয়েকশ শিশুর কলকাকলিতে। ভাসানচরে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই।

এর বাইরে রোহিঙ্গা শিশুদের জন্য ইংরেজী ও রাখাইন ভাষায় শিক্ষাদানের পরিকল্পনাও রয়েছে। এরই মধ্যে হয়েছে শিক্ষার্থীর তালিকা। চলছে, শিক্ষক বাছাইয়ের কাজ।

ভাসানচরে স্কুলের অবকাঠামো আরো আগে থেকেই প্রস্তত। এনজিওরা চাইলে যেকোন সময় এখানে শিক্ষা কর্মসূচি শুরু করতে পারে।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধূরী বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা টিম এসেছে। তারা দেখছে এদের শিক্ষা পদ্ধতিকি হবে।এক মাসের মধ্যে একটা উন্নয়ন দেখা যাবে।”

ভাসানচরে ১২০টি সাইক্লোন শেল্টার আছে। যার দুটি রাখা হয়েছে স্কুলের জন্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102