ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ভাসানচর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত। আজ শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পরিদর্শনে আসেন তারা।

এ সময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেন। একই সঙ্গে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলও ভাসানচরে উপস্থিত ছিলেন। তারা ভাসানচরের ১ নম্বর ওয়্যারহাউজে বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সঙ্গে সুযোগ-সুবিধা ও জীবন যাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। আর ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এই বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম গণমাধ্যমকে বলেন, ‘দুপুর ৩টার দিকে পরিদর্শন শেষে ১০ দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত ভাসানচর ত্যাগ করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102