ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাস্কর্য নিয়ে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাস্কর্য নিয়ে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। বিরোধী দলের নেতাদের সবসময় মামলার মধ্যে রাখাই আওয়ামী লীগের কাজ।

বুধবার (০৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখন গণতন্ত্রকে ভয় পায়, অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় তখন তারা মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাদের কাজই হচ্ছে গ্রাম্য মোড়লের মতো সারাক্ষণ মামলা দেওয়া। তারা পুরোপুরি রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বর্ণচোরা রাজনীতি করেন। আজ দেশে তারাই অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে এখন তারা বর্ণচোরা রাজনীতি করেছেন। আজও বর্ণচোরায় পরিণত হয়েছেন।’

বুধবার (৯ ডিসেম্বর) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে এখনও করছে। এ ছাড়া ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে।

এর আগে ভাস্কর্য বিরোধিতায় হুকুমের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে। আর ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ায় একই মামলায় হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমকেও আসামি করা হয়েছে।

সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমাণ রেখেছেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102