ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ভাস্কর্য ভাঙচুরকারীদের রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কি না ভেবে দেখুন’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাস্কর্য ভাঙচুরকারীদের রাষ্ট্রদ্রোহের মামলার অধীনে আনা যায় কিনা সেটি বিবেচনার জন্য জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

রোববার (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ অনুরোধ জানান।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ১৯৭১ সালে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না। যারা এসব কথা বলেছেন তারা এসব কথা বলে তো আর পাকিস্তান আটকাতে পারেন নাই, এ দেশে রাখতে পারেন নাই। এদের বংশধররাই আজকে বলে এটা মূর্তি, এটা প্রতিমা। এটা এই স্বাধীনতার স্বপক্ষের সরকারের বিরোধিতা করার জন্যই, ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্যে না। এদের উদ্দেশ্যে হচ্ছে প্রকৃত অর্থে এ সরকারের পতন ঘটানো।

তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব, ইরানে কিংবা তুরস্কে যখন এরদোয়ানের ভাস্কর্য নির্মাণ করা হয় তখন তারা বলে এসব পবিত্র। আর আমাদের জাতির পিতা, যার ভাস্কর্য আমাদের বাঙালিদের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। আমার কাছে মনে হচ্ছে, যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে এদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে।

‘আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। আপনারা সিনিয়ররা যাচাই করে ভেবে দেখেন, যারা ভাস্কর্য ভেঙেছেন, তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কি না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মো. হুমায়ুন কবির চৌধুরী ও মোহাম্মদ মশিউর রহমান, মাহফুজুর রহমান লিখন, নাসরিন সিদ্দিকা লিনা, মাসুদ আলম চৌধুরী, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান, অ্যাডভোকেট সুবীর নন্দী দাস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102